জুড়ী প্রতিনিধি | ২৭ জুন, ২০২০
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেসক্লাবের ৫ জন সাংবাদিককে পিপিই প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী আছাদুর রহমান আছাদ।
শনিবার (২৭ জুন) উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ পিপিইগুলো হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মনজুরে আলম লাল, সভাপতি আমাদের সময়ের প্রতিনিধি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইনকিলাব প্রতিনিধি তাজুল ইসলাম, অর্থ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বেলাল হোসাইন, কার্যনির্বাহী সদস্য পাতাকুড়ির দেশ প্রতিনিধি মো. আল আমিন প্রমুখ।
প্রবাসী আছাদুর রহমান আছাদ বলেন, আপনারা সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক, আপনারা আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অসঙ্গতি তুলে ধরেন জাতির কাছে, সমাজকে করেন সচেতন, মানুষকে তার ন্যায্য অধিকার পেতে সাহায্য করেন। এই মহান পেশার সাথে সংযুক্ত মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা জানতে পারি অনেক অজানা রহস্যময় ঘটনা, অনেক অনিয়ম ও দুর্নীতির কাহিনী। সুন্দর সমাজ গঠনে সত্যিই আপনাদের ভূমিকা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি কোনও না কোনভাবে এই পেশার মানুষের সাথে সম্পৃক্ত হতে পেরে।