সিলেটটুডে ডেস্ক | ২৭ জুন, ২০২০
সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিয়ন্ত্রণাধীন জেলা অ্যাথলেটিকস কমিটির সভাপতি এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু নভেল করোনাভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।
শিনিবার (২৭ জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তার রোগ মুক্তি কামনা করেন লাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন ও নাজনীন হোসেন এবং কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী ও কোষাধ্যক্ষ সৈয়দ তকরিমুল হাদী কাবী প্রমুখ, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মঈনউদ্দিন আহমদ ও আব্দুল মালিক রাজা, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, সমর চৌধুরী, আজাদুর রহমান আজাদ, মাহমুদ হোসেন শাহীন ও জাহান-ই-আলম নুরী চৌধুরী রাহেল প্রমুখ।