Sylhet Today 24 PRINT

জুড়ীর ইউএনওকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

জুড়ী প্রতিনিধি |  ২৭ জুন, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুরে বদলি হওয়ায় জুড়ী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা, এডিসি অসীম চন্দ্র বণিক, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসাইন, মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, প্রচার সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য আল আমিন, শাহ আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.