Sylhet Today 24 PRINT

করোনা মুক্ত হলেন গোলাপগঞ্জের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুন, ২০২০

করোনা জয় করলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। শনিবার বিকেলে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।

তিনি জানান, গত ১০ জুন করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিলে ১৩জুন রাতে ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন ছিলাম। গত ২১জুন পুনরায় নমুনা জমা দিলে আজ শনিবার রিজাল্ট নেগেটিভ আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.