Sylhet Today 24 PRINT

সুবিদবাজারে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ১, আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০২০

গত ২৬ মে রাত ৯টার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় আমির হোসেন (২৩) নামে এক যুবক খুন হন। এ ঘটনার একমাস পর শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে জুবেল আহমেদ অভি (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) এ হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর অভির দেওয়া তথ্য অনুসারে শনিবার সকালে সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাটের ভাঙ্গা বাউন্ডারী দেওয়ালের ভিতরের ঝোপ ঝোপ হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কালো রংয়ের টিপ চাকু উদ্ধার করা হয়।

শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কাশবন এলাকা থেকে জুবেল আহমেদ অভিকে গ্রেপ্তার করা হয়। অভি ওই উপজেলার সিলাম গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.