Sylhet Today 24 PRINT

মেজরটিলায় ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২০

সিলেটের মেজরটিলায় ৪১ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত ৭টা ৫০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের প্যারাগন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত গাড়িচালক রহমত উল্লাহ (২২) সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর ১ম খন্ডের সোনা উল্লাহর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত বিড়ি চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনার কথা স্বীকার করেছেন গাড়িচালক।

তার বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা দায়ের করে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.