সিলেটটুডে ডেস্ক | ১৩ অক্টোবর, ২০১৫
ঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি খায়রুল আলম ও এএসপি পংকজ কুমার দে এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন করোয়া নোয়াপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আলামিন ফুড ফেয়ার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে সিলেট-ঢাকা মহাসড়কে চেক পোষ্ট স্থাপন করে সিএনজি থেকে ৩৫ কেজি গাঁজাসহ ৬জনকে আটক করা হয়।
তারা হলেন মোঃ আব্দুর রহিম (৫২), পিতা- মোঃ জহর আলী, সাং-আলা দাউদপুর, পোস্ট-চান্দুরা বাজার, থানা-বিজয় নগর, মোঃ আমির হোসেন (২৮), পিতা-মোঃ ইউনুস মিয়া, সাং-নোয়াগাঁও, পোষ্ট-পত্তোন, থানা-বিজয় নগর, কাজী ফয়সাল মিয়া (১৯), পিতা-মোঃ কাজী মফিজুল ইসলাম, সাং-আলা দাউদ পুর, পোষ্ট-চান্দুরা বাজার, থানা-বিজয় নগর, মোঃ শাহাদ ভূঁইয়া (৩০), পিতা-মোঃ ফায়েজ ভূইয়া, সাং-শ্রিপুর, থানা- বিজয়নগর, মোঃ শফিক মিয়া (৩৫), পিতা- মোঃ মহিউদ্দিন, সাং-ছিতনা, পোষ্ট-ছাবর তলা, থানা-নাসির নগর, সর্বজেলা-বি-বাড়িয়া এবং মোঃ মোহরম আলী (৪২), পিতা-মোঃ ময়না মিয়া, সাং-হাজীপুর, পোষ্ট-হরেশপুর, থানা-বিজয় নগর।
উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।