Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালে করোনা উপসর্গে একদিনে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২০

সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একদিনে তিনজন মারা গেছেন। রোববার (২৮ জুন) একদিনে এই তিনজন মারা যান। মারা যাওয়া তিনজন সুনামগঞ্জ এবং সিলেটের ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

এদের মধ্যে সর্বশেষ রোববার সন্ধ্যা ৭টায় ওসমানীনগরের এক ব্যক্তি (৪০) মারা যান। এছাড়া বিকেলে সুনামগঞ্জ সদরের ও দুপুরে গোয়ানঘাটের দুই বৃদ্ধ মারা যান।

এসব তথ্য জানিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, সন্ধ্যায় মারা যাওয়া ওসমানী নগরের ব্যক্তি আজকেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিলো।  দুপুরে মারা যাওয়া সুনামগঞ্জ সদরের ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর। তিনি তিনি শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর বিকেল ৩ টার দিকে মারা যাওয়া গোয়াইনঘাটের বৃদ্ধের বয়স ৬৬ বছর। তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চয়ন রায় জানান, করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য মারা যাওয়া এই তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.