Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২০

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে বিস্তৃর্ণ এলাকা। দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষেরা।

এ অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলার দুর্ভোগে পড়া মানুষদের মধ্যে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ মেট্রিক টন চাল, নগদ ৬৮ হাজার টাকা এবং শিশু খাদ্য ক্রয় বাবদ ২৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

রোববার (২৮ জুন) জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা বন্যাকবলিত জনগণের দুর্দশা সরেজমিনে পরিদর্শন করেন এবং অসহায় পরিবারের মধ্যে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করেন।

এসময়  স্থানীয় সরকার, বিভাগ সিলেটের উপ-পরিচালক মীর মো. মাহবুবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.