Sylhet Today 24 PRINT

কানাইঘাট পৌরসভার ৬৫ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা

কানাইঘাট প্রতিনিধি |  ২৮ জুন, ২০২০

নতুন কোন করারোপ ছাড়াই সিলেটের কানাইঘাট পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার বিকাল ৩টায় পৌরসভা মিলনায়তনে ২০২০-২১ অর্থবছরের জন্য ৬৫ কোটি ৬৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নিজাম উদ্দিন। তিনি করোনা ভাইরাসে সংক্রমিত থাকায় সিলেট নগরীর তার বাসা থেকে ভার্চুয়াল ভিডিও বার্তায় কানাইঘাট পৌরসভার প্রস্তাবিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন।  পৌরসভার বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৫০ লক্ষ টাকা। যাহার মধ্যে নিজস্ব রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৬০ হাজার টাকা।

পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মনির উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বিলাল আহমদ, মাসুক আহমদ, তাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, সাহাব উদ্দিন চৌধুরী, জাহাঙ্গির আলম, আবিদুর রহমান, মহিলা কাউন্সিলর রহিমা বেগম, আসমা বেগম, আফিয়া বেগম প্রমূখ।

এসময় কানাইঘাট উপজেলা কন্সট্রাক্টর সমিতির সভাপতি রিংকু চক্রবর্তী, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, জিসান টিভির বার্তা সম্পাদক বাহার হোসেন সাকিব সহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজ ও বিভিন্ন পেশার প্রতিনিধি, পৌর কাউন্সিলর ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.