Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৭১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুন, ২০২০

রোববার (২৮ জুন) সিলেটে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার সিলেট এমএজি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পলিক্ষায় এই ৭১ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার এই ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, রোববার শনাক্ত হওয়াদের মধ্যে লেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ৩৯ জন, বিশ্বনাথের ৭ জন, জকিগঞ্জের ৫ জন, গোলাপগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের ২ জন, ফেঞ্চুগঞ্জের ২ জন, দক্ষিণ সুরমার ৩ জন, কানাইঘাট, বালাগঞ্জ, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের একজন করে রয়েছেন।

বিজ্ঞাপন



এরআগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ২ জন সিলেটের ও ২৬ জন সুনামগঞ্জের। একইদিনে হবিগঞ্জের আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়।

সবমিলিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২২৩ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.