Sylhet Today 24 PRINT

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আমিনুল রহমান লস্কর করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২০

সিলেটের প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আমিনুল রহমান লস্কর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৮ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই চিকিৎসকের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সংশ্লিস্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ডা. লস্কর এখন বাসায়ই আছেন বলে জানিয়েছে এই সূত্র।

সিলেটের খ্যাতিয়াম এই চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর বর্তমানে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.