Sylhet Today 24 PRINT

সিলেটে রাতের আঁধারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২০

কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে সিলেটে এমনিতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এ অবস্থায় রাতের আঁধারে সিলেটের কানাইঘাটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে কানাইঘাট বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার উজানে সুরমা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে দেয় দুর্বৃত্তরা। রোববার স্থানীয় স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বাঁধটি মেরামত করে।  

বাংলদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার বলেন, পানি এমনিতেই নদীর বিপদসীমা অতিক্রম করেছে। এ অবস্থায় দ্রুত বাঁধটি মেরামত করা সম্ভব না হলে কানাইঘাটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতো।

তিনি ভবিষ্যতে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিহত করার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কোথাও ক্ষতিগ্রস্থ হলে তা দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.