Sylhet Today 24 PRINT

রাজন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৫

শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার মূল ঘাতক কামরুলকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক প্রচেষ্ঠার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো এবং অবিলম্বে ঘাতক কামরুল সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির প্রদানের দাবীতে মোঃ শেখ হাবিব মাল্টিমিডিয়ার উদ্যোগে মঙ্গলবার সিলেট কোর্ট পয়েন্টের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিশু রাজন হত্যার কাহিনী নিয়ে নির্মিত ও প্রতিবাদমূলক নাটক ‘অমানুষ’ এর ভিডিও সিডি উপস্থিত সকল জনতার মাঝে বিতরণ করা হয়।

সিলেট বিভাগীয় গীতিকার সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুল চৌধুরীর সভাপতিত্বে ও শেখ হাবিব মাল্টিমিডিয়ার পরিচালক ও উক্ত নাটকের কামরুল চরিত্রের অভিনেতা মোঃ আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আওলাদ মিয়া, অভিনেতা মহি উদ্দিন টিপু মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মোঃ হাকিম রাজা, মেহেদী খাঁন, সোলেমান ইসলাম তাওহীদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.