Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলে অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২০

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাত এক ব্যক্তির লাশ রাখা হয়েছে।

বুধবার (২৮ জুন) সকাল ১০টায় জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের শিবের বাজারস্থ অস্ট্রেলিয়া পয়েন্টে অজ্ঞাতনামা অর্ধগলিত লাশের দুই পা ও গলায় ওড়না দিয়া বাঁধা এবং গলার সামনের অংশ অর্ধকাটা অবস্থায় রাস্তার পাশে হাওড়ের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মৃতের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর।

বিজ্ঞাপন

তখন তার পরনে জিন্সের প্যান্ট, কোমড়ে ব্রাউন কালারের বেল্ট এবং গায়ে স্টাইপের টি-শার্ট ছিল।

এসআই মো. জোবায়েদ খাঁন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। লাশটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

এখন পর্যন্ত অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য জালালাবাদ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৪৫২২) অথবা ডিউটি অফিসার (০১৭৮১-১৯৫১৫১) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

এছাড়া যে কোন প্রয়োজনে এসএমপি কন্ট্রোল রুম ০১৭১৩৩৭৪৩৭৫/ ০১৯৯৫১০০১০০/ ০৮২১-৭১৬৯৬৮ যোগাযোগ করা যাবে।

অজ্ঞাতনামা লাশটির ঘটনার মূল রহস্য উদঘাটনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.