Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ পৌরসভার ৫১কোটি টাকার বাজেট ঘোষণা

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৯ জুন, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫১ কোটি ৩ লক্ষ ৬০ হাজার ৭শত ৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা চলতি অর্থবছরের (২০১৯-২০) চেয়ে প্রায় ১ কোটি ১১লক্ষ ৫হাজার টাকার বেশি। সোমবার (২৯ জুন) দুপুর ১টায় উন্মুক্ত বাজেট পেশ করেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।

বাজেটে আগামী ২০২০-২১অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫১ কোটি ৩ লক্ষ ৬০ হাজার ৭শত ৩৮ টাকার। রাজস্ব আয় ধরা হয়েছে ৩কোটি ৭৮ লক্ষ ২০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৩ কোটি ৭৬লক্ষ ৭৫হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ২৬ লক্ষ ৮৫হাজার ৭শত ৩৮ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জ্বামান হেলালের সভাপতিত্বে ও পৌর সভার কনজারভেন্সি সুপারভাইজার জিয়া উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, নুরুল আম্বিয়া চৌধুরী জামিল।

বাজেট বক্তৃতায় পৌর মেয়র রাবেল ঘোষিত বাজেটকে একটি জনবান্ধব এবং পৌরবাসীর কল্যাণকর উল্লেখ করে বলেন, আমার দায়িত্বগ্রহণের পর থেকে এটি আমার দ্বিতীয় বাজেট। আমি মেয়র হওয়ার পর থেকেই পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে পৌরসভায় নতুন নতুন রাস্তাঘাট, ড্রেইন নির্মাণ, সড়ক বাতি স্থাপন করা হয়েছে। স্বল্প সময়ে আমি গোলাপগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই পৌর পরিষদ জনগণের পাশে রয়েছে। বিভিন্ন সময় সরকারী বেসরকারি সাহায্য সহযোগিতা অসহায় কাছে পৌছে দেওয়া হয়েছে। এছাড়াও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জবান আলী, আব্দুল জলিল মাষ্টার, জানাল আহমদ জানাল, মহিলা কাউন্সিলর সোফিয়া বেগম, মেহেরুন বেগম, মনোয়ারা বেগম, হিসাব রক্ষক জুবায়ের আহমদ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.