Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুন, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে এবার করোনায় মারা গেলেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬২) । সোমবার রাত ৮টার দিকে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

করোনায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়ি লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে। তিনি গোলাপগঞ্জ বাজারের রাজ্জাক ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী।

জানা যায়, গত ২৪ তারিখ আব্দুর রাজ্জাক করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে রোববার রাতে (২৮ জুন) তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভের একদিন পর তিনি মারা গেলেন।

এনিয়ে গোলাপগঞ্জে করোনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১১৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.