নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন, ২০২০
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৪৫ জনের মধ্যে সুনামগঞ্জ জেলার ও সিলেট জেলার বাসিন্দারা রয়েছেন।
সোমবার (২৮ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেটের ও সুনামগঞ্জের মোট ১৯৫ টি নমুনা গ্রহণ করা হয়। সেখান থেকে কিছু ও পূর্বে সংরক্ষিত কয়েকটি নমুনাসহ মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় বলেও জানান তিনি।