নিজস্ব প্রতিবেদক | ১৩ অক্টোবর, ২০১৫
পোশাকে বাঙালীর ইতিহাস, সংস্কৃতিচর্চা আর ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে নিজস্ব নকশার মোড়ক উন্মোচন করল ফ্যাশন ও বুটিক হাউজ 'বৈতালিক'। মঙ্গলবার (১৩ অক্টোবর) সহির প্লাজার নিচতলায় নিজস্ব শো রুমে মৌলিক ডিজাইন কার্যক্রম চালুর ঘোষণা দেয় এই ফ্যাশন হাউজটি।
সংগীত শিল্পী লাভলী দেব অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে ফ্যাশন হাউজটির নিজস্ব নকশায় তৈরি করা নতুন পণ্য গুলোর মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিতি বক্তারা শুভেচ্ছা জানিয়ে বাঙ্গালির পোশাক সচেতনতার সমৃদ্ধ ঐতিহ্যের কথা মাথায় রেখে বৈতালিক ফ্যাশনে নতুনত্ব নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।
ফ্যাশন হাউজটির কর্ণধার জ্যোতি ভট্টাচার্য বলেন, 'সব বয়সী নারী, পুরুষের রুচিকে প্রাধান্য দিয়ে পোশাক ডিজাইন করাই আমাদের লক্ষ্য, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প সংস্কৃতির সমৃদ্ধ দিকটি এক্ষেত্রে প্রাধান্য পাবে'।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফয়ছল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, মিশফাক আহমেদ মিশু, সামসুল আলম সেলিম, নীলাঞ্জন দাস টুকু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কীম, সাংস্কৃতিক সংগঠক দেবব্রত চৌধুরী লিটন, আইটি ল্যাব সলিউশন লিমিটেডের পরিচালক দেবরাজ চৌধুরী, রাজিত দত্ত আবির প্রমুখ।