Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশ: আরেক আসামি বড়লেখায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমায় গত ১০ জুন বস্তাবন্দি এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা সড়ে ৭টায় মৌলভীবাজারের বড়লেখা থানাধীন শাহাবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) র‍্যাব-৯ সিলেটের এএসপি (মিডিয়া অফিসার) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারের পর শাহেদ আহমদ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত ১০ জুন সিলেটের দক্ষিণ সুরমায় বস্তাবন্দি ইউনুস আহমদ শামীমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই ইউসুফ আহমদ অজ্ঞাত্নামাদের আসামি করে মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, পরকীয়া জন্য উত্ত্যক্তের সূত্র ধরে মৌসুমী বেগম, তার স্বামী রুহুল আমিন ও শাহেদ আহমদ তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে রাখে।

১২ জুন মৌসুমী ও তার স্বামী রুহুল আমিনকে গ্রেপ্তার করে র‍্যাব। তারা শাহেদকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.