Sylhet Today 24 PRINT

৩০ লক্ষ নকল আকিজ বিড়ি উদ্ধার করেছে সিলেট আবগারী ও ভ্যাট বিভাগ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০২০

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার গোলাম মো. মুনীর এর নির্দেশনায়  সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায় নকল ও ব্যান্ডরোলবিহীন বিড়ি আটক করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় সদর দপ্তরের প্রিভেন্টিভ টিমের সাথে স্থানীয় আবগারী ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তার উপস্থিত তে আটক কার্যক্রম পরিচালিত হয়।

এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জে ডেপুটি কমিশনার ছৈয়দুল আলমের নেতৃত্বে আনোয়ারপুর বাইপাসে অবস্থিত এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ব্যান্ডরোল বিহীন ১০ লক্ষ ৪০০০ হাজার টি নকল আকিজ বিড়ি আটক করা হয়। উক্ত নকল আকিজ বিড়ি কুষ্টিয়া হতে চালান নং ১২১৫২৭ এর মাধ্যমে হবিগঞ্জে পাঠানো হয়। আটককৃত এই বিড়ির বাজারমূল্য এক লক্ষ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে একইভাবে, আবগারি ও ভ্যাট বিভাগ, মৌলভীবাজার এর বিভাগীয় কর্মকর্তা  আলমগীর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ছয় ভাই ভবন এর নীচে অবস্থিত এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস অফিসে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তারা ৫ বস্তা (২০ লক্ষ ৪০০০ হাজার শলাকা ) ব্যান্ডরোলবিহীন  নকল আকিজ বিড়ি আটক করা হয়।  আটককৃত বিড়ির বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।

এ ব্যাপারে, সরকারি রাজস্ব ফাকির দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.