Sylhet Today 24 PRINT

বাড়িতেই চিকিৎসা নিয়ে সুস্থ গোলাপগঞ্জের পৌর কাউন্সিলর ফজলুল

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ জুন, ২০২০

গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এ বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২০ জুন তিনি ও তাঁর ছেলে পুনরায় নমুনা পরীক্ষায় পাঠালে তাদের দু'জনের রিপোর্ট নেগেটিভ আসে।

উল্লেখ্য, কাউন্সিলর এম ফজলুল আলম গত ১০জুন করোনা ভাইরাসে আক্রান্ত হলে অবস্থা ভালো থাকায় তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.