Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে আ’লীগ নেতার করোনা জয়

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩০ জুন, ২০২০

করোনা মুক্ত হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জৈন্তাপুর উপজেলার নলজুরী এলাকার বাসিন্দা মো. জালাল উদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে করোনা থেকে মুক্ত হওয়ার বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের ২য় দফা পরীক্ষার তার রেজাল্ট নেগেটিভ এসেছে।

বিজ্ঞাপন

এদিকে তিনি বর্তমানে সুস্থ আছেন জানিয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেছেন।

গত (১৩ জুন) তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন। এরপর থেকে বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তার ২য় দফা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.