Sylhet Today 24 PRINT

জুড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুলাই, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে ১৯০৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় জুড়ি থানাধীন হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সাজু মিয়া (২৫) মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ মুছেগুল গ্রামের তাজিম উদ্দিনের ছেলে।

উল্লিখিত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ আসামিকে মৌলভীবাজার জেলা জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ সিলেটের এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.