Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে গাঁজাসহ আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২০

সিলেটের জৈন্তাপুরে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম উঁচু ব্রিজের উপর থেকে গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম এলাকার মৃত হুনা আলীর ছেলে মো. মোখলেছুর রহমান (৫২), গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রাহিম উদ্দিনের ছেলে রুমান আহমদ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ পরিদর্শক (এসআই) প্রদীপ রায়, অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) আবু সুফিয়ানসহ একদল পুলিশ সদস্য উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম উঁচু ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো. মোখলেছুর রহমান ও রুমান আহমদকে আটক করে দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা পায়।

যাহার মূল্য আনুমানিক ১০ হাজার টাকা জানিয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানা যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.