Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের ২৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুলাই, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। বুধবার (১ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ১৩৮টি ও সিলেটের ৪৮টি নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে পুর্বের সংরক্ষিত আরও কয়েকটিসহ মোট ১৮৮টির পরীক্ষা করা হলে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২৫ জন সুনামগঞ্জ ও ২ সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.