Sylhet Today 24 PRINT

মাধবপুরে পুলিশের আরও ৯ সদস্য করোনামুক্ত

মাধবপুর প্রতিনিধি |  ০২ জুলাই, ২০২০

হবিগঞ্জ জেলার মাধবপুরে পুলিশের আরও ৯জন সদস্য করোনামুক্ত হয়েছেন। দ্বিতীয়বার করোনা শনাক্তকরণ পরীক্ষায় সবার নেগেটিভ ফলাফল এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি তদন্ত গোলাম দস্তগীর।

জানা যায়, গেল ২২ জুন এ ৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন সকলেই। ১ জুলাই এ ৯ জনের দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

এদিকে এই নয় জন পুলিশ সদস্য করোনা মুক্ত হওয়ায়  তাদের ফুল দিয়ে কর্মস্হলে বরণ করে নেয়া হয়েছে। ১জুলাই  বুধবার রাতে  মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও ওসি তদন্ত গোলাম দস্তগীর করোনা মুক্ত পুলিশ সদস্যদের বরণ করেন।

সম্প্রতি সামাজিক দুরত্ব নিশ্চিত ও করোনা প্রতিরোধে কাজ করতে গিয়ে সামনের সারির যোদ্ধা মাধবপুর থানার ৪জন এসআই সহ  ২০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। পরে তারা হোম ও প্রাতিষ্টানিকভাবে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন। তাদের মধ্যে ১৭ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.