Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

মাধবপুর প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ১৯০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর দিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সোহেল মিয়া (২৬) ধর্মঘর ইউনিয়নের কামরুল ইসলামের ছেলে।

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম এর নেতৃত্বে ওই দিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.