Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ শহর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৫

সুনামগঞ্জ পৌর শহর থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের জামাইপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা শহরের জামাইপাড়ায় রাস্তার পাশে  রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে কোনো গাড়ি তার মাথায় ধাক্কা দিয়েছে। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে এটি হত্যা না দুর্ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে নিহত ব্যক্তি মানসিক রোগী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.