Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর স্কয়ার ডেনিমস লিমিটেড এর সংলগ্ন সিটিসেল টাওয়ারে কাজ করতে গিয়ে নিচে পড়ে রাজ্জাক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, রবিবার (৫ জুলাই ) দুপুরে রাজ্জাক সিটিসেল কোম্পানির টাওয়ারে কাজ করতে উপরে উঠেন।
কাজ করার এক পর্যায়ে টাওয়ার থেকে  সে নিচে পড়ে  যান। এতে রাজ্জাক গুরুতর আহত হন।

তাতক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্তায় তার রাত ৮ টায় মৃত্যু হয়।

নিহত রাজ্জাক মাদারীপুর জেলার রহিমপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.