Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুলাই, ২০২০

সিলেটে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৫ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীতে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়াদের সকলে সিলেট জেলার এবং সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার রোগী বেশি শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.