Sylhet Today 24 PRINT

এক সন্তানের জননীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে এক সন্তানের জননীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের স্বামীর বাড়ির রান্নঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা যায়, বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের রফিক মিয়ার কন্যা শিউলি আক্তার (২৪) ২ বছর আগে সোয়াবই গ্রামের ময়দর আলী সর্দারের কাতার প্রবাসী ছেলে খোকন মিয়ার সাথে বিয়ে হয়। এরপর তাদের এক সন্তানের জন্ম হয়। আজ সকালে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম লাশ উদ্ধার করেন। মৃতদেহ উদ্ধারের সময়ে বাড়ির লোকজন অনুপস্থিত ছিলেন।

পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ খোঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা তা সঠিক করে বলা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.