Sylhet Today 24 PRINT

কানাইঘাটে গৃহবধূ গণধর্ষণের পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুলাই, ২০২০

সিলেটের কানাইঘাটে গৃহবধূকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৫ জুলাই) রাতে বিয়ানীবাজারের কাকুরাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মক্তার (২৪) সিলেটের কানাইঘাটে ব্রাহ্মণগ্রামে আলতাব আলীর ছেলে।

মামলাটি কানাইঘাট থানায় তদন্তাধীন থাকায় আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.