Sylhet Today 24 PRINT

সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন নগরীর ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুলাই, ২০২০

জরিমানা বা সারচার্জ ছাড়াই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন সকল ব্যবাসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সুযোগ করে দেয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে  দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র অনুরোধের প্রেক্ষিতে সিলেট মহানগরের সকল ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নতুন/নবায়নের সুযোগ দিয়েছে সিলেট সিটি করপোরেশন।

এ সুযোগ আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে। সিলেট চেম্বারের সকল সদস্যবৃন্দকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.