Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৫

সুনামগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজায় নাগরিক জীবনের নিরাপত্তা বিধান, পূজার অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে এবং পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় জেলার সব থানার ওসি ও পূজা উদযাপন কমিটির সব থানার সভাপতি সাধারন সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন সম্মেলন স্থলে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুমেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নৃপেশ তালুকদার(নানু), প্রেসক্লাবের সাধারন সম্পাদক লতিফুর রহমান রাজু, অদ্যক্ষ শেরগুল আহমেদ।

মত বিনিময় সভায় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয় এবার জেলায় ৩২৬ টি মন্ডপে পূজা অনুিষ্ঠত হবে। এর মধ্যে ৬০টি পূজা মন্ডপকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই এসব এলাকার নিরাপত্তা জোড়দার করার আহবান জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সব আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে এবার প্রায় ৫ শতাধিক সদস্য মোতায়েন থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.