Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩৯০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় জানাউড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত জাহির মিয়া (২৪) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদীপাহাড় গ্রামের জহুর আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.