Sylhet Today 24 PRINT

সিলেটে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০২০

সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে কুচারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ মিয়া (৫৬) সিলেটের জালালাবাদের কুচারপাড়া গ্রামের প্রয়াত ময়না মিয়ার ছেলে ও শেখ বেলাল হোসেন সমির (৪৬) একই গ্রামের প্রয়াত শেখ দুদু মিয়ার ছেলে।

আসামিদের সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.