Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০২০

সিলেটের জৈন্তাপুর থেকে ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৮ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে জৈন্তাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. শাহীন আলম (২২) সিলেটের গোয়াইনঘাটের উত্তর প্রতাপপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে ও মো. জামিল হোসেন (২৩) পান্তুমায় গ্রামের প্রয়াত আরব আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.