Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০২০

সিলেটের ওসমানীনগর থেকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার রাতে ওসমানীনগর থানাধীন নিজকুরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ইল্লাখ আলী (২২) সিলেটের ওসমানীনগরের নিজ কুরুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে।

মামলাটি ওসমানীনগর থানায় তদন্তাধীন থাকায় আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.