Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শকসহ দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাদের দু’জনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে ক্লোজড করা হয়েছে।  পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন তারা।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, গরু চোরাচালান এবং পাথর কোয়ারী থেকে চাঁদা আদায়ের অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় সংবাদ প্রকাশের পর তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.