Sylhet Today 24 PRINT

বড়লেখায় ১৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ

বড়লেখা প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০১৫

বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের অজমির গ্রামে ১৭ পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ লতু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.