Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে কম নমুনা পরীক্ষার দিনে শনাক্ত ১২

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুলাই, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনিবার নমুনা পরীক্ষার সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম হয়েছে। শনিবার (১১ জুলাই) শাবির ল্যাবে সুনামগঞ্জের ৫২ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ২১টি নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া পরীক্ষা করা হয় মোট ৫২ টি নমুনা। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.