Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি |  ১১ জুলাই, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়েফ মিয়ার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভরারগাঁও গ্রামের মৃত তাহির আলীর ছেলে।

শনিবার (১১ জুলাই) পৌরসভার ভরারগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিরাই হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী সূত্র জানা যায়, শনিবার বেলা আড়াইটায় দিকে তায়েফ ঘরের চালে জাম্বুরা পাড়তে উঠে এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে দিরাই সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.