সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৫
সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাধারণসভা, আউটিং ও সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ মৌলভীবাজারস্থ রাংগাউটি রেষ্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিলেট ফটোগ্রাফিক সোসাইটির ৬০ জনের একটি দল আউটিং এর জন্য প্রথমে শ্রীমঙ্গল, পরে মৌলবীবাজারের ঐতিহ্যবাহী স্থান ও পর্যটন কেন্দ্রের ছবি তুলে মৌলভীবাজারস্থ রাংগাউটি রেষ্ট হাউজে এসে সংগঠনের সাধারণ সভায় মিলিত হয়।
সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ইফতেকার মনির পরিচালনায় অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের আজীবন সদস্য শামসুল বাসিত শেরো, সাবেক সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক বাপ্পি ত্রিবেদী, এনায়েত চৌধুরী , রাশেদ উল হক হেড অফ মার্কেটিং পেন্টেক্স, আনম জিয়া, আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক, এ আর চৌধুরী মিতুল, প্রচার সম্পাদক, খালেদ আহমদ।
অনুষ্ঠানে ৬০ জন নতুন এবং পুরাতন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয় ।
সাধারণ সভায় সংগঠনকে আরো বেশি গতিশীল এবং নিয়মিত ছবি প্রতিযোগিতায় অংশ নিতে সদস্যদের প্রতি আহবান জানানো হয়।