Sylhet Today 24 PRINT

দিরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২০

দিরাইয়ে বন্যার পানিতে ডুবে সামিয়া বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে দিরাই পৌরসভা এলাকার ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া ওই গ্রামের সমসুনুর মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বন্যার পানিতে খেলা করার সময় সবার অগোচরে পানিতে ডুবে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে দিকে পানি থেকে তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.