Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৩৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুলাই, ২০২০

সিলেট আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১২ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, রোববার ওসমানীর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২৭ জন,  দক্ষিণ সুরমার ১ জন, বিশ্বনাথের ১ জন, ফেঞ্চুগঞ্জের ১ জন, গোয়াইনঘাটের ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন রয়েছেন। এর মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১২৯ জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.