Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে খুলছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুলাই, ২০২০

স্বাস্থ্যবিধি মেনে খুলছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট। মঙ্গলবার (১৪ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্টুরেন্ট খোলা রাখতে সম্মতি জানিয়েছেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

সিলেট চেম্বার সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ সিলেটের হোটেল, রেস্টুরেন্ট মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতির সাথে আলাপের প্রেক্ষিতে এই সম্মতি প্রদান করেছেন জেলা প্রশাসক।

উল্লেখ্য যে, চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে যাওয়া-আসা করতে হবে, সকল হোটেল ও রেস্টুরেন্টের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে, খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে, রেস্টুরেন্ট বা খাবারের দোকানে কোন প্রকার আড্ডা চলবে না, খাবার তৈরী থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.