Sylhet Today 24 PRINT

দিরাইয়ে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

দিরাই প্রতিনিধি  |  ১৩ জুলাই, ২০২০

দিরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কমরুননেছা (৭৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামের ওয়াছির উল্লাহর স্ত্রী। সোমবার ভোর ৫টায় নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই করোনার উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য দিরাই সরকারি হাসপাতালে নমুনা দেন কমরুননেছা। নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনায় আক্রান্ত। পরে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

দিরাইয়ে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনে, গঠিত দাফন কমিটির সদস্যরা জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.