Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে গলায় ফাঁসে নারীর আত্মহত্যা

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২০

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ জুলাই) বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের ভুবিরবাক গ্রামে মেয়ের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুবিরবাক গ্রামের মঞ্জুর আলীর মেয়ে খালেদা বেগম (২৭) কে ঝুলন্ত অবস্থায় তার মা-বাবা জানালা দিকে দেখতে পেয়ে দরজা ভেঙে ঢুকে তাকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ তার মৃত্যুর সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
 
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক ডা. গৌতম দাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.