নিজস্ব প্রতিবেদক | ১৩ জুলাই, ২০২০
সিলেট মহানগর পুলিশের (এসএমপির) ২০২০২১ অর্থ বছরের কর্মকাণ্ড সম্বলিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement) মন্ত্রীপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর সম্মেলন কক্ষে এ কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএমের সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম নিজ নিজ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর ও হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন।
উল্লেখ্য, গত ৭ জুলাই এসএমপি’র সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারগণের সাথে নিজ নিজ বিভাগের থানাসমূহের অফিসার ইনচার্জগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শতভাগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।